কুমিল্লার প্রাণপ্রবাহ গোমতী নদী পরিদর্শন করে চরে ইফতার করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। এ সময় তিনি দূষণ রোধে সচেতনতার আহ্বান জানান।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আমিন উর রশীদ ইয়াছিন নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় নদীর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কৃষিমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ দূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
পরে তিনি নদীপাড়ে স্থানীয় যুবকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় এলাকার তরুণদের সাথে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং পরিবেশ ও নদী রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় নদীর চরের মাটিকাটা নিয়ে আক্ষেপ করেন কৃষিমন্ত্রী।



