মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে শীমন্ত নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শ্রীমন্ত নদী থেকে মো: মন্নান মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার আন্দুয়া গ্রাম এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত মন্নান মৃধা পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মরহুম কালু মৃধার ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মন্নান মৃধা কয়েদিন আগে মির্জাগঞ্জের আন্দুয়া গ্রামের তার বোন জামাই আবদুল ছালামের বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার ১০টার দিকে বাড়ি সংলগ্ন শ্রীমন্ত নদীতে ঝাকি জাল দিয়ে মাছ ধরতে যান তিনি। মাছ ধরে আর বাড়িতে ফিরে না আসায় লোকজন অনেক খোঁজাখুঁজি করেন তাকে। সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুকে নিখোঁজ সংবাদ দিয়ে পোস্ট করেন এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে বিষয়টি জানালে পটুয়াখালী থেকে ডুবুরি দলে এনে শ্রীমন্ত নদী থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: ইব্রাহিম জানান, মাছ ধরতে গিয়ে শ্রীমন্ত নদীতে মন্নান মৃধা নিখোঁজ হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনের মাধ্যমে জানতে পেরে পটুয়াখালীতে ডুবুরি দল খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। নিখোঁজ হয়ার কিছু দূরে শ্রীমন্ত নদী থেকে প্রায় ১৭ ঘন্টা পরে তার লাশ উদ্ধার করা হয় এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আব্দুস ছালাম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে। ওই নদী থেকে লাশ উদ্ধার করা হয় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।



