গৌরীপুরে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তাদির বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh

ময়মনসিংহের গৌরীপুরে মাইক্রোবাসের চাপায় মো. মুক্তাদির (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বোকাইনগর ইউনিয়নের তরুণ দলের সভাপতি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তাদির বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাদির সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলায় যান। সেখান থেকে দুপুরে ফেরার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায় তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার এএসআই সালেহ আহমেদ নয়ন জানান, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।