রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ও লক্ষ্মীপুর প্রতিনিধি
সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য সিফাতকে জামায়াত আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে দুই লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর শহীদ জায়েদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব সিফাতের হাতে ওই অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সরদার সৈয়দ আহমদ, রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, পৌর সেক্রেটারি আবদুল্লাহ আল রাকিবসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং স্বজনহারা সিফাতের পাশে থাকার আশ্বাস দেন।



