বাগাতিপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ঘটনার পরদিন উভয় পক্ষ থেকে মামলা করা হয়েছিল। বাদশা মীরের মৃত্যুর পর তার ভাতিজা খালেদ মাহমুদের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Location :

Natore
এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা হয়েছে
এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা হয়েছে |নয়া দিগন্ত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়ায় চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বাদশা মীর (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনার প্রায় দুই মাস পর তিনি মারা যান। আগের সংঘর্ষের ঘটনায় বাগাতিপাড়া থানায় করা মামলা ভুক্তভোগীর মৃত্যুতে হত্যা মামলায় রুপান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সুপারি পাড়াকে কেন্দ্র করে বাদশা মীরের পরিবারের সাথে এনামুল হক মীরের পরিবারের সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে বাদশা মীরসহ চারজন গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিক্যালল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ২৩ জুলাই বাড়ি ফিরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ শারিরিক মারাত্মক অবনতি হয়ে নিজ বাড়িতেই তিনি মারা যান।