নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ

সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উন্নতমানের বীজ ও সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ
কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত জাতের শাকসবজির বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়।

রোববার (৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃষি অফিসার কৃষিবিদ মো: সবুজ আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল এমরান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হাবিবুল ইসলাম খান উপ-পরিচালক কৃষি। কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের হাতে এই প্রণোদনা সামগ্রী তুলে দেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বাড়িয়ে দেশের পুষ্টির চাহিদা মেটানো এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই সরকারের এই উদ্যোগ।

সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উন্নতমানের বীজ ও সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।