খাগড়াছড়িতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও উৎসব মুখর পরিবিশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদান চলছে। সকাল সাড়ে ৭টার আগ থেকে শান্তিপুর্ণভাবে ভোট দেয়ার জন্য নারী পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
খাগড়াছড়িতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ
খাগড়াছড়িতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ |নয়া দিগন্ত

সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও উৎসব মুখর পরিবিশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদান চলছে। সকাল সাড়ে ৭টার আগ থেকে শান্তিপুর্ণভাবে ভোট দেয়ার জন্য নারী পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও আরো বাড়তে থাকে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি, জামায়াত ও দুই স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস মিলছে।

জেলার ২০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া জেলায় ৩৭ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। ৯ উপজেলায় ৪ জন জুডিশিয়াল ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন।

এদিকে ভোটের পরিবেশ, প্রশাসনের গাফিলতি ও নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো: মোস্তফা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।