এ টি এম মাছুম

কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে

‘১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা টাউন হল প্রাঙ্গনে মিছিলে এ টি এম মাছুম
কুমিল্লা টাউন হল প্রাঙ্গনে মিছিলে এ টি এম মাছুম |নয়া দিগন্ত

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি। এরকম কিছু ঘটলে জনগণ মেনে নেবে না। জুলাই বিপ্লবে যেভাবে আওয়ামী ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হয়েছে, এবারের নির্বাচনেও তা করা হবে। মানবিক ও ইনসাফের রাষ্ট্র গড়ার লক্ষে আপনারা এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত জোটের প্রার্থীকে বিজয়ী করবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গনে কুমিল্লা-৬ (কুমিল্লা সিটি, সদর ও সদর দক্ষিণ) আসনের জামায়াতের প্রার্থী ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

এসময় বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমরি মো: মোছলেহ উদ্দিন, এবি পার্টির কুমিল্লা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক প্রমুখ।

কুমিল্লা টাউন হল থেকে গণ মিছিলটি শুরু হয়ে রাজগঞ্জ, মোগলটুলি, ঈদগাহ হয়ে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।

কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি মো: হাছান আহমেদ, সেক্রেটারি নাজমুল হাছান পঞ্চায়েত, কুমিল্লা মহানগর জামায়তের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহমদ মোল্লাসহ গণমিছিলে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।