নলডাঙ্গায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

রোববার দুপুরে ইয়ানুছ আলী আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গা থানা, নাটোর
নলডাঙ্গা থানা, নাটোর |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো: ইয়ানুছ আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুছ আলী উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মরহুম ইংরেজ আলীর ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে ইয়ানুছ আলী আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টায় তার মৃত্যু হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আম পাড়তে গিয়ে গাছ পড়ে ইয়ানুছ আলী নামে এক ব্যক্তির রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মৃত্যু হয়েছে।