লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ মাদককারবারি আটক

অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদককারবারিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
আটক আল মাহি খান পিয়াস
আটক আল মাহি খান পিয়াস |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মো: আল মাহি খান পিয়াস (২৪) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ এলাকা থেকে তাকে আট করা হয়।

আটক পিয়াস ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের সাকিন উত্তর ফ্যাশন ৫ নম্বর ওয়ার্ডের আল আমিনের ছেলে।

জানা গেছে, জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছারের দিক নির্দেশনায় লালমোহন থানার এসআই (নিরস্ত্র) আসাদুজ্জামান খানের নেতৃত্বে এক দল উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মালবাড়ি তিন রাস্তার মোড় থেকে ৫০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ পিয়াসকে আটক করে।

লালমোহন থানা ওসি মো: নজরুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’