খুলনায় পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে হাতুড়িপেটা

খুলনায় ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ের মুক্তা মেশনারীজে এ ঘটনা ঘটে।

খুলনা ব্যুরো

Location :

Khulna
সোনাডাঙ্গা থানা, খুলনা
সোনাডাঙ্গা থানা, খুলনা |নয়া দিগন্ত

খুলনায় ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ের মুক্তা মেশনারীজে এ ঘটনা ঘটে।

আহত দোকান মালিক মিজানকে (৪০) অন্য ব্যবসায়ীরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে যায়। ঘটনার পরপর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

মুক্ত মেশনারিজের কর্মচারী মো: জাকিরুদ্দিন জানান, দুপুরে ৪টি মোটরসাইকেল করে ৮ জন ওই দোকানে প্রবেশ করে কোনো কিছু না বলেই দোকানের মালিক মিজানকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পেটাতে থাকে। তাদের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী মিজান। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ব্যবসায়ী মিজান জানান, পায়ে রড দিয়ে আঘাত করেছে। দুর্বৃত্তরা পিস্তল নিয়ে এসেছিল কিন্তু দোকানের আশপাশে অনেক লোক থাকায় তারা গুলি করতে পারেনি। হোগলাডাঙ্গার খোকন আমার ওপর এ হামলা চালিয়েছে।

হামলার খবর জানতে পেরে ঘটনাস্থলে খুলনা থানার পুলিশ উপস্থিত হয়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী খোকন একজন ব্যবসায়ী মিজানের বোন জামাই। জামাইয়ের কাছ থেকে বোনকে আলাদা করার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা। আমরা বিষয়টি আরো তদন্ত করে দেখছি।