গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিহত উপেন্দ্র নম বাড়ির পাশে সকাল ৯টার দিকে চৌধুরী খাল নয়া খাড়া মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে মাঠেই তার মৃত্যু হয়।

Location :

Sylhet
বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে কৃষকের মৃত্যু |প্রতীকী ছবি

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চৌধুরী খাল নয়া খাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত উপেন্দ্র নম উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের রজনী নম-এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত উপেন্দ্র নম বাড়ির পাশে সকাল ৯টার দিকে চৌধুরী খাল নয়া খাড়া মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে মাঠেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মতিউর রহমান।