ব্রিজ নির্মাণের দাবিতে চেঙ্গেরখাল নদীর পাড়ে মটরঘাটে মানববন্ধন

ব্রিজ নির্মাণের দাবিতে চেঙ্গেরখাল নদীর পাড়ে মটরঘাটে মানববন্ধন করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের হাওরাঞ্চলের বাসিন্দারা।

Location :

Gowainghat
ব্রিজ নির্মাণের দাবিতে চেঙ্গেরখাল নদীর পাড়ে মটরঘাটে মানববন্ধন
ব্রিজ নির্মাণের দাবিতে চেঙ্গেরখাল নদীর পাড়ে মটরঘাটে মানববন্ধন |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

ব্রিজ নির্মাণের দাবিতে চেঙ্গেরখাল নদীর পাড়ে মটরঘাটে মানববন্ধন করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের হাওরাঞ্চলের বাসিন্দারা।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে নন্দিরগাঁও ইউনিয়নের মটরঘাট নতুন বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এলাকাবাসী জানান, চেঙ্গেরখাল নদীর পশ্চিম পাশের ১০/১৫টি গ্রামের মোট জনসংখ্যা ১৫ হাজারের মতো। সারাজীবন ধরে নদীর উপর সেতু না থাকায় শতশত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হন। ফলে অনেক শিক্ষার্থী নদীর বুকে প্রাণ হারাতে হয়।

বক্তারা আরো বলেন, হাওর দেশের অন্যতম প্রাকৃতিক, মৎস্য ও ধানসম্পদে সমৃদ্ধ এলাকা। আজ হাওরে যে দুর্যোগ চলছে, সেই দুর্গত মানুষের পাশে সরকার দাঁড়িয়েছে। কিন্তু এই দাঁড়ানো যথেষ্ট নয়। এই যথেষ্ট নয় কথাটি আমরা জানাতে চাই। হাওরবাসী আজ বিপন্ন। আমরা গণমাধ্যমের মাধ্যমে হাওরবাসীর দুঃখ-কষ্টের কথা তুলে ধরতে চাই। একটি সেতুর অভাবে হাওরাঞ্চলে বন্যার সময় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এর মোকাবিলায় জরুরি ভিত্তিতে নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ি অর্থাৎ মটরঘাটে সেতু নির্মাণ সময়ের দাবি।

মানববন্ধনে, চৌধুরী কান্দি, কান্দিপাড়া বাইমারপার, চলিতাবাড়ি, শিয়ালা হাওর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক শতাধিক মানুষের উপস্থিত লক্ষ করা গেছে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড মেম্বার এরশাদ আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক নওয়াব আলী, আতিকুর রহমান মিয়া, সাবেক মেম্বার রইছ আলী, রমযান আলী, মিজানুর রহমান, আনা মিয়া, ফয়েজ আহমদ, আব্দুর রহমান, জামাল উদ্দিন, আমির হামজা, গেদু মিয়া, আব্দুল জলিল, আব্দুল হান্নান প্রমুখ।