সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হাতে যুবক খুন

উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার একটি সরিষা ক্ষেতের ভেতরে রোববার রাতে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Sonargaon
নিহত আবু নাঈম
নিহত আবু নাঈম |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় আবু নাঈম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার একটি সরিষা ক্ষেতের ভেতরে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মরহুম আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার একটি সরিষা ক্ষেতের ভেতরে রোববার রাতে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে তারা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বলেন, ‘লাশের খবরে আমি হাসপাতালে এসেছি। রোববর রাত আনুমানিক সাড়ে ৮টায় তাকে কেউ আঘাত করে স্থান ত্যাগ করেছে বলে ধারণা করছি। তবে আপাতত কিছু বলা যাচ্ছে না। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্ত করছি।’

থানার ওসি মো: মুহিববুল্লাহ বলেন, ‘যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আমরা কাজ করছি। আপাতত কিছু বলতে পারছি না, তবে তদন্ত চলছে।’