কাউখালী থানা প্রাঙ্গণে সবজি চাষ, ওসির উদ্যোগে মেটানো হচ্ছে পুষ্টির চাহিদা

পুলিশি সেবার পাশাপাশি সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুরের কাউখালী থানা।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালী থানা প্রাঙ্গণে সবজি চাষ, ওসির উদ্যোগে মেটানো হচ্ছে পুষ্টির চাহিদা
কাউখালী থানা প্রাঙ্গণে সবজি চাষ, ওসির উদ্যোগে মেটানো হচ্ছে পুষ্টির চাহিদা |নয়া দিগন্ত

পুলিশি সেবার পাশাপাশি সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুরের কাউখালী থানা।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইনের উদ্যোগ ও পরিকল্পনায় থানা চত্বরের পতিত জমিতে গড়ে তোলা হয়েছে একটি বিষমুক্ত সবজি বাগান। এই বাগান থেকে উৎপাদিত টাটকা সবজি দিয়ে এখন থানার পুলিশ সদস্যদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটানো হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার চারপাশে এক সময়ের পরিত্যক্ত ও আগাছা ঘেরা জায়গাগুলো এখন ভরে আছে সবুজ আর সতেজ সবজিতে। বাগানে চাষ করা হয়েছে পেঁপে, মিষ্টি কুমড়া, শসা, বেগুন, লাল শাক, ঢেঁড়স, ডাটা, রেহা, পুঁইশাক ও কাঁচা মরিচসহ নানা ধরনের মৌসুমি সবজি। নিয়মিত পরিচর্যার ফলে ফলনও হয়েছে বেশ আশানুরূপ।

সবজির পাশাপাশি সৌন্দর্য বন্ধনে জন্য বিভিন্ন প্রকারের ফুলের গাছ রয়েছে রয়েছে থানা প্রাঙ্গনে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’—এ লক্ষ্য থেকেই আমরা থানা প্রাঙ্গণের পতিত জায়গায় সবজি চাষের পরিকল্পনা করি। এতে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকছে, অন্যদিকে পুলিশ সদস্যরা ফরমালিনমুক্ত ও বিষমুক্ত তাজা সবজির স্বাদ পাচ্ছেন। নিজের হাতে করা বাগানের সবজি খাওয়ার আনন্দই অন্যরকম।’