বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়ী ১৬জন সংসদ সদস্যের সাথে মতবিনিময় করেছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেলা জামায়াতের অফিসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মোবারক হোসেন এ সময় বলেন, জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করতে বিজয়ী সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাধারণ মানুষের কাছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে হবে।
এ সময় বিজয়ী ১৬ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় অঞ্চল টিম সদস্য মাওলানা আজীজুর রহমান, উপাধ্যক্ষ মহসিন আলী ও আব্দুল মতিনসহ সাতজন জেলা আমির উপস্থিত ছিলেন।



