ছাতকে জামায়াতে ইসলামীর গণমিছিল

বক্তারা জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার,শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল কর্তৃক হামলা ও সন্ত্রাসী কার্যক্রম অবিলম্বে বন্ধের জোর দাবি জানান এবং সরকারের প্রতি জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Sunamganj

সুনামগঞ্জের ছাতকে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন এবং জুলাই গণহত্যার বিচারসহ চার দফা দাবিত গণমিছিল ও সমাবেশ করেছে ছাতক উপজেলা জামায়াতে ইসলামী।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে শুরু হওয়া গণমিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট গোলচত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

ছাতক উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আকবর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রিন্সিপাল হাফেজ জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ও গণভোটের জনরায় অনুযায়ী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগ থেকে সংশ্লিষ্ট সকলকে শিক্ষা নেয়া উচিত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী সৈয়দ মনসুর আহমদ, সহকারী সেক্রেটারি আব্দুল আউয়াল, ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সালাউদ্দিন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন সভাপতি আরাফাত আহমদ রাহাত, দোলারবাজার ইউনিয়ন সভাপতি জাবেদ আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি আসাক আলী, ছাতক উপজেলা ছাত্রশিবির সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার,শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল কর্তৃক হামলা ও সন্ত্রাসী কার্যক্রম অবিলম্বে বন্ধের জোর দাবি জানান এবং সরকারের প্রতি জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মসূচি শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি আলমাস আলী।