নতুন মন্ত্রিপরিষদ সচিব চৌগাছার ড. নাসিমুল গনি

যশোরের চৌগাছার কৃতি সন্তান ড. নাসিমুল গনি সেলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে মন্ত্রিপরিষদ সচিব পদে পদায়ন প্রাপ্ত হয়েছেন।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
নতুন মন্ত্রিপরিষদ সচিব চৌগাছার ড. নাসিমুল গনি
নতুন মন্ত্রিপরিষদ সচিব চৌগাছার ড. নাসিমুল গনি |নয়া দিগন্ত

যশোরের চৌগাছার কৃতি সন্তান ড. নাসিমুল গনি সেলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে মন্ত্রিপরিষদ সচিব পদে পদায়ন প্রাপ্ত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি চৌগাছা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মরহুম ওসমান গনি এবং মরহুমা হামিদা খানম এর সুযোগ্য ছেলে। তিনি অত্যন্ত সৎ, মেধাবী ও প্রজ্ঞাবান ব্যক্তি। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি রাষ্ট্রের এমন সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ পদে (মন্ত্রিপরিষদ সচিব) হওয়ায় চৌগাছা উপজেলার রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষক ও সাংবাদিক নেতাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

অভিনন্দন জানিয়েছেন চৌগাছা সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মিজানুর রহমান (সাবেক পরিচালক, নিকডু)। চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামানআল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ড. আলা উদ্দীন, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।