জামালপুরের দেওয়ানগঞ্জে ২২ হাজার ভারতীয় রুপিসহ শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে জামালপুরের বিজিবি ৩৫ -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার শিপন ও ছামাদ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামের বাসিন্দা।
বিজিবি সুত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে (পাথরেরচর বিওপির) বিজিবির সদস্যরা। অভিযানে বিজিবির গোয়েন্দা জালে আটকা পড়েন ২২ হাজার ভারতীয় রুপিসহ শিপন ও ছামাদ।
পরে আটককৃতদের দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’



