কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ মো: আবু সাঈদ ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পরিষদের নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুন নাহার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মকলেছুর রহমান পিন্টু, গ্রন্থাগার সম্পাদক অ্যাডভোকেট মো: এনামুল হক। সিনিয়র সদস্য পদে হাফিজুর রহমান হাফিজ, আখতারুজ্জামান আক্তার, মোছাম্মদ আয়েশা সিদ্দিকা ও আশুতোষ কুমার পাল দেবাশীষ নির্বাচিত হয়েছেন।
এছাড়া জুনিয়র সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম রানা, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম সুমন ও জাভেদ কাইসার জাসিব নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আব্দুর রউফ এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোস্তফা শামসুজ্জামান ও মোহাম্মদ আল মুজাহিদ হোসেন মিঠু।
১৭টি পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৩৪ জন ভোটারের মধ্যে ৪১৪ জন ভোট প্রদান করেন।



