সাভার পৌরসভার স্থানীয় একটি মিলনায়তনে গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে রুকন বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমির আসাদুজ্জামান জীম এবং সঞ্চালনা করেন থানার সহকারী সেক্রেটারি রাইসুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ আমাদের জন্য আত্নসমালোচনা, দায়িত্ববোধ বৃদ্ধি এবং সংগঠনের প্রতি অঙ্গীকার নবায়নের গুরুত্বপূর্ণ সময়।
পক্ষকে সফল ও ফলপ্রসূ করতে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করতে হবে। সকল কাজ হবে আল্লাহভীতি ও ইখলাসের সাথে। নিয়মিত কোরআন অধ্যয়ন, তাহাজ্জুদ নামাজ পড়া, নিয়মিত আত্নসমালোচনা করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলার জন্য সময়মতো সকল বৈঠক, রিপোর্ট ও দায়িত্ব সঠিকভাবে করতে হবে। শতভাগ আনুগত্য ও পারস্পরিক ভ্রাতৃত্ব ও ভালোবাসা বজায় রাখতে হবে। প্রত্যেক রুকনকে নিজের ইউনিট ও এলাকার সাংগঠনিক অবস্থা সম্পর্কে সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন ও অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন।
রুকন বৈঠকে আরো উপস্থিত ছিলেন থানার কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান, মাহমুদুর রহমান, ডা: জহিরুল হক, মুহাম্মদ কামাল উদ্দিন, নিশাত জামান প্রমুখ।



