মুন্সীগঞ্জে অবৈধ মাটিকাটা দায়ে ৪ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে চার ব্যক্তিকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাড়ি। এসময় তার সাথে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।

অভিযানকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটির উপরিস্তর কেটে পরিবহন করার সময় চারজনকে আটক করা হয়। আটকরা হলেন জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী (৩৮)।