নড়াইলের লোহাগড়ায় সাহরি খাওয়ার সময় গলায় ভাত আটকে শেখ মো: কোবাদ হোসেন কাবুল (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হোসেন কাবুল ওই এলাকার মরহুম শেখ তসির উদ্দিনের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো হোসেন কাবুল রোজা থাকার উদ্দেশ্যে বুধবার দিবাগত রাত ৪টার দিকে সাহরি (ভাত) খাচ্ছিলেন। খাওয়ার একপর্যায়ে হঠাৎ করে খাদ্যনালীতে ভাত আটকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বাদ জোহর লাহুড়িয়ার তৈলক্ষণপাড়া গোরস্থান মাঠে জানাজা শেষে তাকে তৈলক্ষনপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।



