লৌহজংয়ে হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

মুন খানের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার মুন
হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার মুন |নয়া দিগন্ত

মাদকবিরোধী বিশেষ অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩৫ গ্রাম হেরোইন ও এক হাজার পিস ইয়াবাসহ মো: মুন খান (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার মুনের বাড়ি শ্রীনগর উপজেলার দেউলভোগ খারাকান্দি গ্রামে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার এসআই মো: শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মুন খানের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।