চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে এক নারীর মাথার খুলিবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে নগরের খুলশী থানা এলাকায় অবস্থিত ক্যাম্পাস থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটির খুলি শরীর থেকে আলাদা হয়ে গেছে। মুখমণ্ডল বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ইউএসটিসির পরিচালক অধ্যাপক ডা: মো: বদিউল আলম বাদল বলেন, ‘ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলা হচ্ছে। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন। হাসপাতালের রোগীও নন। তার পরিচয় এখনো জানি না।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’



