শহর পরিচ্ছন্ন রাখতে বাকেরগঞ্জে বিডি ক্লিনের অভিযান

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

আতাউর রোমান, বাকেরগঞ্জ (বরিশাল)

Location :

Bakerganj
শহর পরিচ্ছন্ন রাখতে বাকেরগঞ্জে বিডি ক্লিনের অভিযান
শহর পরিচ্ছন্ন রাখতে বাকেরগঞ্জে বিডি ক্লিনের অভিযান |নয়া দিগন্ত

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

পৌরবাসীর জন্য পরিচ্ছন্ন শহর উপহার দিতে পৌরসভা প্রশাসনের উদ্যোগে ও বিডি ক্লিনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আবুল হোসেন খান শপথ বাক্য পাঠ করান এবং অভিযানের উদ্বোধন করেন।

এ সময় আবুল হোসেন খান বলেন, ‘বাকেরগঞ্জবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দিয়াই আমাদের মূল লক্ষ্য। এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। রাস্তাঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও পলিথিন না ফেলে পরিচ্ছন্নতা ধরে রাখার দায়িত্ব পৌরবাসীরও।’

তিনি বলেন, এ কার্যক্রম দেখে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিচ্ছন্নতা কার্যক্রমে আরো উৎসাহিত হবে বলে আশা করি।

বাকেরগঞ্জ পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, ‘বাসস্ট্যান্ডে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতা ধরে রাখতে ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।’

তিনি বিডি ক্লিনসহ উপজেলা ও পৌর প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, ‘বাকেরগঞ্জ পৌর শহর পরিচ্ছন্ন রাখতে স্থানীয় টিমের সাথে সমন্বয় করে কাজ করতে বরিশাল থেকে বিডি ক্লিনের সদস্যরা এসেছেন। পৌর প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।’

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রুজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ বিডি ক্লিনের সমন্বয়ক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।