ময়মনসিংহে সেনাট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাকের সাথে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
সেনাট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ
সেনাট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ |নয়া দিগন্ত

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সার্জেন্টসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

নিহতরা হলেন সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম, বাসচালক আব্দুল বাসেত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ ঘটনা ঘটনা।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাকের সাথে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়।’

তিনি আরো বলেন, সেনাবাহিনীর সার্জেন্টকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে অবস্থা খারাপ হলে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরো একজন পথচারি মারা গেছে বলেও জানান তিনি।