চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জমি সংক্রান্ত বৈঠকের পর খুনের উদ্দেশে অবস্থান নেয়া তৌহিদ বাহিনীর সদস্য মোহাম্মদ নুরুল আমিন (৩০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে তিনটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
সোমবার (২৮ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর টহল টিম তাকে আটক করে।
নুরুল আমিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদের জানা যায়, লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাকফিরানি আশ্রয়ণ প্রকল্পের কাছে একটি পরিত্যক্ত টিনের বাড়িতে তিনটি একনলা এলজি, আটটি কার্তুজসহ দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র রয়েছে, পরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, সকাল ১০টার দিকে একই ওয়ার্ডের রফিক মেম্বার একটি জমি সংক্রান্ত বিষয় মীমাংসা করার জন্য নতুন পাড়া জামে মসজিদে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের কোনো এক সময় রফিক মেম্বারকে হত্যার উদ্দেশে আকস্মিক হামলা করার জন্য ডাকাত তৌহিদ বাহিনীর সশস্ত্র অবস্থান করছিল।
লোহাগাড়ায় দায়িত্বরত আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়া কবির রুপক জানান, রাতে টহল চালানকালীন ডাকাত তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিনকে সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি জানতে পেরে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক আসামিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর আসামির তথ্যমতে চাকফিরানি আশ্রয়ণ প্রকল্পের কাছে একটি পরিত্যক্ত টিনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশী অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, সকাল ১০টার দিকে ওই ওয়ার্ডের রফিক মেম্বার একটি জমি সংক্রান্ত বিষয় মীমাংসা করার জন্য নতুন পাড়া জামে মসজিদে বৈঠকের আয়োজন করে। এই সূত্র ধরে রফিক মেম্বারকে হত্যার উদ্দেশে আকস্মিক হামলা করার জন্য ডাকাত তৌহিদ গ্রুপ অস্ত্র মজুত করে রাখে।



