নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) সন্ধ্যায় শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: হিরু মোল্যার সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন—লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মল্লিক, ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো: সিরু মোল্যা, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. ফরিদ হোসেন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ সর্দার, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফকির শরীফুল ইসলাম ও সমাজসেবক মনিরুজ্জামান মনিসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক কারবারি ও মাদক সেবনকারী উভয় ব্যক্তিই সমাজের শত্রু। এদের সামাজিকভাবে বয়কট করুন। মাদকবিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই পরিবার ও সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।



