বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ আটক ৩

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
অভিযানে আটক তিনজন
অভিযানে আটক তিনজন |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের শলই মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর এলাকার আবদুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), জানকিপুর এলাকার আরিফ হোসেনের স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজারের রামু থানার হাসপাতাল পাড়ার আব্দুর রহমানের ছেলে আবদুল মান্নান।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শলই মন্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরিফ ও রহিমা দম্পতির বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে এক হাজার পিস ইয়াবা এবং দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা বিক্রয় করছিলেন। রাতে তাদের নামে মাদক মামলা করে শনিবার সকালে জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।