পটুয়াখালীতে জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন পুনঃখনন শুরু

খাল খনন ও উন্নয়ন কাজ বাস্তবায়ণ করতে গিয়ে খালের দুই পাড়ের জনগণ ব্যক্তিগতভাবে কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেই্ দিকে লক্ষ্য রাখতে হবে।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
খাল খনন কর্মসূচি
খাল খনন কর্মসূচি |নয়া দিগন্ত

পটুয়াখালীতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল খনন কর্মসূচি পুনরায় দেশব্যাপী শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। স্বাধীনতার পর সেচ ও কৃষি অর্থনীতিকে স্বর্নিভর করতে পিতার হাত ধরে যে খাল খনন কর্মসূচীর শুরু হয়েছিল তা অব্যাহত রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) গলাচিপা পৌর শহরের শ্যামলীবাগ এলাকায় গলাচিপা-উলানিয়া খাল খনন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সুধি সমাবেশে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক নুর।

প্রতিমন্ত্রী মো: নুরুল হক নুর বলেন, ‘খাল খনন ও উন্নয়ন কাজ বাস্তবায়ণ করতে গিয়ে খালের দুই পাড়ের জনগণ ব্যক্তিগতভাবে কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেই্ দিকে লক্ষ্য রাখতে হবে। সরকারের কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।’

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চোধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা গণ অধিকারের আহ্বায়ক মো: হাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনীতিবিদ ও শ্রমিক জনতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গলাচিপা পানপট্টির লঞ্চঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।