উজিরপুরে ছাগলে গাছ খাওয়া নিয়ে ভাতিজার ধাক্কায় চাচা নিহত

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামে এ ঘটনা ঘটে।

Location :

Barishal

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশালের উজিরপুরে ছাগলে গাছ খাওয়া নিয়ে ভাতিজার ধাক্কায় চাচা নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেকেন্দার হাওলাদার ওই গ্রামের আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে।

স্থানীয়দের বরাতে উজিরপুর মডেল থানার ওসি মো.রাকিবুল ইসলাম জানান, বড়াকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামের মোশারফ হাওলাদার ও সেকেন্দার আপন দুই ভাই। শনিবার বিকালে মোশারফ হাওলাদারের একটি ছাগল সেকেন্দারের মিষ্টি কুমড়োর গাছ খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবাবের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই মোশারফ হোসেন হাওলাদার ছেলে আক্তার হোসেন ঘটনাস্থলে এসে চাচা সেকেন্দার হোসেনকে ধাক্কা দেন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসায় তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত সেকেন্দারের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।