নোয়াখালীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারীদেও অংশ গ্রহণে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয় বিধি-বিধান ও সরকারি বিধি-বিধান এবং অফিসম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবি ভিসি কর্মকর্তা-কর্মচারীদেও বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি নিজেদেও ক্যারিয়ারকে সমৃদ্ধ করার জন্য পেশাগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন। এ সময় তিনি সকলকে নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা এবং র্যাঙ্কিংসহ সকল ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুলহক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
প্রশিক্ষণের রিসোর্স পার্সন ছিলেন নোবিপ্রবি প্রশাসন শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ আলমগীর সরকার এবং সংযুক্ত আরব আমিরাতের (আবুধাবি) বাংলাদেশ অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি (লেবার) এবং নোয়াখালী জেলার প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক জেনারেল মোহাম্মদ ইসমাইল।
এতে প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। এ সময় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ৩৫ জন কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহণ করেন।



