সাজেকে ইউপিডিএফ সদস্য নিহতের প্রতিবাদে সোমবার সড়ক অবরোধ

এক বিবৃতিতে ইউপিডিএফ অবিলম্বে হেগেরার হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati

রাঙ্গামাটির সাজেকে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য নিহতের ঘটনায় সোমবার দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে ইউপিডিএফ।

শনিবার (৯ মে) দুপুরে সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

স্থানীয় সূত্র জানায়, মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন দুর্বৃত্ত অবস্থান নেয়। ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাকে দেখামাত্র তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা। এ সময় পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে ইউপিডিএফ অবিলম্বে হেগেরার হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছে।