সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ

বৃহস্পতিবার দুপুরে পিংনা ইউনিয়নের রাঁধানগর সানসেট পয়েন্ট এলাকায় চার-পাঁচজন শিশু একসাথে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুই শিশু ভেসে যায়।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ
নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ |প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে উসমান গনি (৮) ও ইসমাইল হোসেন (৭) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাঁধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ উসমান গনি রাঁধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে এবং ইসমাইল হোসেন একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পিংনা ইউনিয়নের রাঁধানগর সানসেট পয়েন্ট এলাকায় চার-পাঁচজন শিশু একসাথে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুই শিশু ভেসে যায়। সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো: শহীদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর থেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে।