কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে আট কেজি ওজনের দু'টি চিতল মাছ ধরেছেন এক জেলে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে মাছ দু'টি ধরেন আবু তালেব নামের ওই জেলে।
স্থানীয়রা জানায়, আবু তালেব নিয়মিত ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ শিকার করেন। রোববারও তিনি মাছ ধরতে নদে নামেন। জাল দিয়ে দু’টি বড় চিতল মাছ ধরতে সক্ষম হন। পরে মাছ দু’টি স্থানীয়দের কাছে প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি করেন তিনি।
জেলে আবু তালেব বলেন, ‘আমি নদের গভীর পানিতে জাল ফেলি। পরে অক্সিজেনের মাধ্যমে নদে ডুব দিয়ে জালের ভিতর থেকে মাছ ধরি। আজ দুইটি বড় চিতল মাছ ধরেছি। পরে এলাকায় বিক্রি করে দিয়েছি।’
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি, মৎস্য বিধিনিষেধ বাস্তবায়ন এবং মাছের অভয়াশ্রম গড়ে তোলার কারণে মাছের বংশবৃদ্ধি হচ্ছে। আমরা আশা করি, জনসাধারণ আরো সচেতন হলে মাছের প্রজনন ক্ষমতা বাড়বে।’



