লক্ষ্মীপুরে ঝড়ে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়া গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
নিহত মনোহরী দাস
নিহত মনোহরী দাস |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়া গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মনোহরী দাস কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাধুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে করে মনোহরী বাড়িতে যাচ্ছিলেন। ঘটনার সময় লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড় হয়। এতে ঘটনাস্থলে সড়কের ওপর পড়ে যাওয়া গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, লাশ সদর হাসপাতালের মর্গে আছে।