ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ১ বান ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তারিফুল ইসলাম, ৬ নম্বর পীরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান চৌধুরী, জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত আব্দুল মজিদ সহ আরো অনেকে।



