জকিগঞ্জের প্রণয় বিশ্বাস সিলেট জেলার ‘এসিল্যান্ড অব দ্য মান্থ’

সিলেট জেলার মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বা ‘এসিল্যান্ড অব দ্য মান্থ’ হিসেবে মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
জকিগঞ্জের প্রণয় বিশ্বাস সিলেট জেলার ‘এসিল্যান্ড অব দ্য মান্থ’
জকিগঞ্জের প্রণয় বিশ্বাস সিলেট জেলার ‘এসিল্যান্ড অব দ্য মান্থ’ |নয়া দিগন্ত

সিলেট জেলার মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বা ‘এসিল্যান্ড অব দ্য মান্থ’ হিসেবে মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

রোববার (১৭ মে) সিলেট জেলা রাজস্ব সভায় কর্মক্ষেত্রে চমৎকার পারফরম্যান্স এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই অনন্য সম্মাননা প্রদান করা হয়।

সিলেট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের এই সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রণয় বিশ্বাসের হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে জকিগঞ্জের এসিল্যান্ড প্রণয় বিশ্বাস জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমানসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই স্বীকৃতি তার কাজের সততা ও নিষ্ঠার প্রমাণ। এই সম্মাননা তাকে আগামীতে আরো নবউদ্যোমে ও জনকল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তারা প্রণয় বিশ্বাসের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।

এদিকে নিজের ভালো কাজের জন্য এমন একটি স্বীকৃতি পাওয়ায় কাজের গতি আরো বাড়বে বলে অনুভূতি প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

তিনি জানান, কাজের জন্য এমন একটি সম্মাননা তাকে আনন্দিত করেছে। আগামী দিনে তিনি যেন রাষ্ট্রের যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের উপকার করতে পারেন—সেই আশা প্রকাশ করেন।