মিরসরাইয়ে ছাত্রদলের ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

চট্টগ্রামের মিরসরাইয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে ছাত্রদলের ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
মিরসরাইয়ে ছাত্রদলের ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের দফতর সম্পাদক নাজিম উদ্দীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকারে বহিষ্কার করা।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, ‘মিরসরাই ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ রইলো না।’