নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত সকলকে একটি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
শুরুতেই প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, চলনবিল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক শামীম হোসেন, প্রচার সম্পাদক নাহমাদুল হক, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।



