বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা, গ্রিল মিস্ত্রিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সম্প্রতি বাড়ির একটি জানালা নষ্ট হয়ে যাওয়ায় সেটি মেরামতের জন্য শুক্রবার সকালে আক্তারকে ডেকে আনা হয়। এ সময় দেনা-পাওনা নিয়ে তার সাথে কথা-কাটাকাটি হয়।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
হত্যাচেষ্টার অভিযোগে গ্রিল মিস্ত্রি আটক
হত্যাচেষ্টার অভিযোগে গ্রিল মিস্ত্রি আটক |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে দেনা-পাওনা নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে মমতাজ বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক গ্রিল মিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্ত মিস্ত্রির নাম আক্তার হোসেন (৪৫)।

শুক্রবার (১৯ জুন) সকালে ২১ নম্বর ওয়ার্ডের লেজারার্স আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ভুক্তভোগী নারীর চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে আক্তার হোসেনকে আটক করে চোর আখ্যা দিয়ে বেধরক মারধরের পর পুলিশে সোপর্দ করে। গণপিটুনির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

ভুক্তভোগী মমতাজ বেগম জানান, আক্তার হোসেনের একটি গ্রিল ওয়ার্কশপ রয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে মমতাজ বেগমের বাড়ির গ্রিলের কাজসহ বাড়ি নির্মাণের অন্যান্য কাজ তিনি আক্তারকে দিয়েই করাতেন। সম্প্রতি বাড়ির একটি জানালা নষ্ট হয়ে যাওয়ায় সেটি মেরামতের জন্য শুক্রবার সকালে আক্তারকে ডেকে আনা হয়। এ সময় দেনা-পাওনা নিয়ে তার সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে আক্তার হোসেন ধারালো ছুরি তার গলায় চেপে ধরেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে আক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তিনি মমতাজ বেগমের কাছে টাকা পান। সেই টাকা চাওয়ায় উভয়ের মধ্যে ঝগড়া হয়। পরে আক্তারকে চোর আখ্যা দিয়ে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়।

Topics