ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পাশের হার ৫৮.২২

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ১২৩ জন ছাত্র এবং ৩ হাজার ৫৫৫ জন ছাত্রী।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
এসএসসিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট পাশ করেছে ৬১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী
এসএসসিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট পাশ করেছে ৬১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী |নয়া দিগন্ত

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ শিক্ষা পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। যা গত বছরের তুলনায় অনেক কম।

বৃহস্পতিবার দুপুর ২টায় আনুষ্ঠা‌নিকভা‌বে শিক্ষা‌বোর্ড হল রু‌মে এ ফলাফল ঘোষণা করা হয়।

এসময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: শহীদুল্লাহ জানান, চলতি বছরে মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছে ৬১ হাজার ৪৫৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী।

জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জামালপুরে মোট ২৫ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৫ হাজার ৩৩৬ জন (পাশের হার ৫৯.৪৬), নেত্রকোনায় ১৯ হাজার ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১ হাজার ৬৬৯ জন (পাশের হার ৬০.০৮), ময়মনসিংহে ৪৫ হাজার ৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৬ হাজার ৬৯১ জন (পাশের হার ৫৮.২০) এবং শেরপুরে ১৪ হাজার ৪৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭ হাজার ৭৬০ জন (পাশের হার ৫৩.৫৪)।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ১২৩ জন ছাত্র এবং ৩ হাজার ৫৫৫ জন ছাত্রী।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ‘সামগ্রিকভাবে পাশের হার আশানুরূপ না হলেও শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীদের ধারাবাহিক অগ্রগতি আমাদের আশাবাদী করে তুলেছে। আগামী দিনে শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

অভিভাবক মহল ও শিক্ষা সংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, করোনা পরবর্তী শিক্ষার ধাক্কা, টেকসই অনুশীলনের অভাব ও গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামোগত দুর্বলতা এই পাশের হার কমার অন্যতম কারণ।