চাঁদ দেখা যায়নি, মালদ্বীপে ঈদ শুক্রবার

বুধবার (২৯ রমজান ১৪৪৭ হিজরি) সূর্যাস্তের পর নির্ভরযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক গণনা নিশ্চিত করে যে, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ মালদ্বীপের কোনো জায়গায় থেকে দেখা যায়নি।

ওমর ফারুক, মালদ্বীপ
আজ চাঁদ দেখা না যাওয়ায় মালদ্বীপে ঈদ শুক্রবার
আজ চাঁদ দেখা না যাওয়ায় মালদ্বীপে ঈদ শুক্রবার |ফাইল ছবি

মালদ্বীপে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আর আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন মালদ্বীপবাসী।

বুধবার (১৮ মার্চ) রাতে অনুষ্ঠিত এক বৈঠকে ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়।

দেশটির ধর্ম প্রতিমন্ত্রী আল-উস্তাজা হাওয়া লতিফের স্বাক্ষরিত চাঁদ দেখা সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, বুধবার (২৯ রমজান ১৪৪৭ হিজরি) সূর্যাস্তের পর নির্ভরযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক গণনা নিশ্চিত করে যে, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ মালদ্বীপের কোনো জায়গায় থেকে দেখা যায়নি। একইসাথে বিশ্বের কোনো ইসলামিক দেশও আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার তথ্য পায়নি।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ ) হবে ১৪৪৭ হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাসের ৩০তম দিন। সুতরাং, শুক্রবার (২০ মার্চ) হিজরি ক্যালেন্ডার অনুসারে ১৪৪৭ হিজরি বছরের ঈদুল ফিতরের দিন।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়।