বরিশাল সিটি প্রশাসক

বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

‘তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বাংলাদেশের উন্নয়নে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বক্তব্য রাখছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন
বক্তব্য রাখছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

তিনি বলেন, ‘শুধু তাই নয়, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বাংলাদেশের উন্নয়নে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। এসব বিষয় তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ।

বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।