অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে

নির্বাচনী জনসভায় লালমোহন উপজেলা কৃষক লীগের সভাপতি মো: মোকলেছ বকসী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান
বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) বলেছেন, ক্ষমতায় এলে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামীর কোনো লোক চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় কাজে জড়িত নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের লালমোহন-তজুমুদ্দিনের ১১ দলীয় জোট সমর্থিত বিডিপির কেন্দ্রীয় সেক্রেটারি ও ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারী শ্রমজীবীদের আট ঘণ্টা কাজ করতে হবে না, তারা পাঁচ ঘণ্টা কাজ করবেন। ৬০ বছরের ওপরে যাদের বয়স তারা ফ্রি চিকিৎসা পাবেন। ৫ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনাপয়সায় চিকিৎসা পাবে। জামায়াতে ক্ষমতা এলে জাকাত চালু করা হবে।

তিনি সকলের উদ্দেশে বলেন, আপনারা জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীককে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করবেন।

ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো: আখতার উল্যাহর সভাপতিত্বে এবং ভোলা জেলা শিবিরের সাবেক সভাপতি কাজী মো: শাহে আলমের সঞ্চলানায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা- ৩ আসনে জামায়াত সমর্থিত বিডিপির (ফুলকপি প্রতীক) সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো: রিয়াজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতের আমির মুহাদ্দিস মাওলানা আবদুল হক প্রমুখ।

নির্বাচনী জনসভায় লালমোহন উপজেলা কৃষক লীগের সভাপতি মো: মোকলেছ বকসী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।