বর্তমান সরকার কৃষিবান্ধব আর কৃষকরা আমাদের জীবনের অংশ : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব এবং কৃষকরা আমাদের জীবনের অংশ। কৃষকদের উৎপাদিত শস্যে আমাদের জীবন চলে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
বর্তমান সরকার কৃষিবান্ধব আর কৃষকরা আমাদের জীবনের অংশ : ধর্মমন্ত্রী
বর্তমান সরকার কৃষিবান্ধব আর কৃষকরা আমাদের জীবনের অংশ : ধর্মমন্ত্রী |নয়া দিগন্ত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব এবং কৃষকরা আমাদের জীবনের অংশ। কৃষকদের উৎপাদিত শস্যে আমাদের জীবন চলে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, কৃষকরা যদি ফসল উৎপাদন বন্ধ রাখে তাহলে দেশ খাদ্যহীন হয়ে যাবে। সেই জন্য বর্তমান সরকার দায়িত্ব নিয়েই কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে। চাষাবাদের সুবিধার জন্য খাল খনন প্রকল্প শুরু করেছে। কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ড চালু করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সন্ধ্যায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে বীজ ও সার বিতরণ শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, কৃষক প্রতিনিধি হেদায়েত হোসেন।

এসময় সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক, বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলাদলের সভাপতি কাজী তাহমিনা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ মীর হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও উপজেলার ২২টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুরাদনগর উপজেলার ১৬ হাজার ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।