ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৯৫৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার বাউতলা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা এই চোরাই পণ্য উদ্ধার করেন।
সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে আখাউড়ার বাউতলার বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাঠের পাশে খোলা জায়গায় মজুদ অবস্থায় ভারতীয় অবৈধ ৯৫৩ পিস শাড়ি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় ৮১ লাখ ৫০০ টাকা।
সীমান্তে চোরাচালান রোধে বিজিবি এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করছে বলেও তিনি জানান।



