পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ

মুন্সীগঞ্জে নাগরিক বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির ডাক

মুন্সিগঞ্জ পৌরসভার প্রস্তাবিত করবৃদ্ধির সিদ্ধান্তকে ‘জনভোগান্তিমূলক’ আখ্যা দিয়ে তা স্থগিত ও পুনঃনির্ধারণের দাবিতে বৃহস্পতিবার নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির ডাক দিয়েছেন সচেতন নাগরিকরা।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে নাগরিক বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির ডাক
মুন্সীগঞ্জে নাগরিক বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির ডাক |নয়া দিগন্ত

মুন্সিগঞ্জ পৌরসভার প্রস্তাবিত করবৃদ্ধির সিদ্ধান্তকে ‘জনভোগান্তিমূলক’ আখ্যা দিয়ে তা স্থগিত ও পুনঃনির্ধারণের দাবিতে বৃহস্পতিবার নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির ডাক দিয়েছেন সচেতন নাগরিকরা।

আগামীকাল সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সচেতন নাগরিক, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী মহলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে পৌর এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

আয়োজকদের দাবি, বর্তমান অর্থনৈতিক সঙ্কট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও ব্যবসায়িক মন্দার মধ্যে নতুন করে করের বোঝা চাপানো হলে সাধারণ মানুষ চরম বিপাকে পড়বে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জ পৌরসভা আগামী ১ জুলাই থেকে নতুন করহার কার্যকর করার উদ্যোগ নিয়েছে। তবে এ সিদ্ধান্তের আগে পৌরবাসীর মতামত নেয়া হয়নি বলেও অভিযোগ করেন আয়োজকরা।

তাদের ভাষ্য, জনগণের আর্থ সামাজিক বাস্তবতা বিবেচনা না করে কর বৃদ্ধি করা হলে তা গণমানুষের প্রত্যাশার পরিপন্থী হবে। তাই অবিলম্বে করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে কর পুনঃনির্ধারণের দাবি জানানো হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানা গেছে। পাশাপাশি গণস্বাক্ষরের মাধ্যমে পৌরবাসীর মতামত সংগ্রহ করা হবে।

আয়োজকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন।