জুলাই শহীদদের স্মরণে বান্দরবানে জামায়াতের দোয়া মাহফিল

‘২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা আমাদের সম্পদ, সব সময় শহীদ ও আহদের পরিবারের পাশে থাকতে হবে।’

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
জুলাই শহীদদের স্মরণে বান্দরবানে জামায়াতের দোয়া মাহফিল
জুলাই শহীদদের স্মরণে বান্দরবানে জামায়াতের দোয়া মাহফিল |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে বান্দরবানে জেলা জামায়াত ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে আল ফারুক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতি ছিলেন জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা এস এম আবদুচ ছালাম আজাদ।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়ালের পরিচালনায় দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক হামেদ হাসান, জেলা যুব ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ছাত্রনেতা কলিম উল্লাহ, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আশরাফুল ইসলাম প্রমুখ।

সভায় জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা এস এম আবদুচ ছালাম আজাদ বলেন, ‘২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা আমাদের সম্পদ, সব সময় শহীদ ও আহদের পরিবারের পাশে থাকতে হবে। যারা এখনো আহত ও শহীদ হয়েছেন, তাদের জন্য মহান আল্লাহ দরবারে দোয়া করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলামের বিজয় পতাকা উড়বে ইনশাল্লাহ।’